অধিনায়ক হিসেবে পাপনের পছন্দ সাকিব – দৈনিক গণঅধিকার

অধিনায়ক হিসেবে পাপনের পছন্দ সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ৫:১০
এ মাসেই পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। দুটি বড় টুর্নামেন্টের আগে গত বৃহস্পতিবার ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এশয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন; এ নিয়েই চলছে দেশজুড়ে আলোচনা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন চান সাকিব আল হাসান টেস্ট, টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলেরও অধিনায়ক হোক। শনিবার পাপন বলেন, ‘অধিনায়ক কে হবেন, এ নিয়ে এখনো আলাপ হয়নি। একটু সময় নিয়ে চিন্তা করতে হবে। অধিনায়ক হিসেবে আমাদের পছন্দ সাকিব।’ তিনি আরও বলেন, ‘আমি আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে যে সহ-অধিনায়ক (লিটন), তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের চিন্তা করতে হবে।’ নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘দুটি সমস্যা, একটা লং টার্ম চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম নয়। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লং টার্ম চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাব, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লং টার্ম হবে কীভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।’ পাপন আরও বলেন, আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। দ্বিপাক্ষিক সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়ো করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন