অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন : পায়েল – দৈনিক গণঅধিকার

অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন : পায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ৫:৫৯
ভারতীয় বাংলা পর্দার অভিনেত্রী পায়েল সরকার। তার সমবয়সি অধিকাংশ নায়িকাই বিয়ে করেছেন। তবে ৪০ বছর বয়সী পায়েল এখনো একা। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, বিয়ে করে বিদেশে চলে যাচ্ছেন পায়েল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি অস্বীকার করে সম্প্রতি মুখ খুলেছেন পায়েল। ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন, ‘এখনো বিয়ের ইচ্ছে হয়নি। শুনেছি, অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময় মতো জানতে পারবেন। ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা আরও বলেন, নারীকেন্দ্রিক সিনেমা ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সাফল্যের সঙ্গে ৫০ দিন ছুঁয়ে ফেলল। সিনেমাটি মেয়েদের বন্ধুত্বের গল্প বলেছে। আমি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আপনারা এটা নিয়ে কোনো প্রশ্ন করছেন না কেন? যুক্তরাষ্ট্র সফরের কারণ ব্যাখ্যা করে পায়েল সরকার বলেন, নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি। সেরা অভিনেত্রীর সম্মাননা পেলাম। ওখানে আমার বেশ কিছু আত্মীয়, বন্ধু আছেন। তাদের সময় দিতে বাড়তি কিছু দিন সেখানে ছিলাম। ব্যস, রটনা শুরু। এরপর পায়েলের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি বিয়ে করবেন না? জবাবে এ অভিনেত্রী বলেন, কেন করব না? অবশ্যই করব।’ পাশাপাশি এ-ও নিশ্চিত করেন, কোনো প্রবাসীকে বিয়ে করছেন না। বরং কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের