আইনজীবীকে মারধর, কাউন্সিলর কারাগারে – দৈনিক গণঅধিকার

আইনজীবীকে মারধর, কাউন্সিলর কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৩ | ৬:৪৩
সুপ্রিমকোর্টের আইনজীবী আনাস কামালের ওপর হামলা চালিয়ে মারধরের ঘটনায় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজুসহ ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার পুরে আসামিরা লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো: ইউসুফ এর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তিনি জানান, এর আগে এ মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ পাটওয়ারী উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্টিসিপাটরি বেইলে (জামিন) ছিলেন। রবিবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদলত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে রাজু ও তার ভাই বিপুকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। আইনজীবী আনাস কামাল লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডের বাসিন্দা কাজী একেএম ফজলুল করিমের ছেলে। তিনি জেলা আইনজীবী সমিতি ল্র সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। মামলা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায় কাউন্সিলর রাজু ও আইনজীবী কামালদের বাড়ির রাস্তা সংস্কার করা হচ্ছিল। গত ২৩ জানুয়ারি সকালে কামালদের জমির ওপর দিয়ে রাস্তা নেয়ার সময় বাধা দেয়া হয়। এতে রাজুর ছোট ভাই বিপুর সঙ্গে কামালের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিপু লোকজন নিয়ে ফের কামালের ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাটির ভিডিও ধারণ করে টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায়- কাউন্সিলর রাজুসহ অভিযুক্তরা কামালকে এলোপাতাড়ি কিলঘুসি দিচ্ছেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি কামালকে বাঁচানোর চেষ্টা করছেন। এ ঘটনায় ওই দিন রাতে আইনজীবী আনাস কামালের বড় ভাই ওসমান গনি বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর রাজু পাটওয়ারী, তার ভাই বীপু পাটওয়ারী, জহির হোসেন ও নোমানসহ ৫ জনকে বিবাদি করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের