আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক গণঅধিকার

আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:০৮
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনি প্রক্রিয়া মোকাবিলা করেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের দরখাস্ত আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছু আইনি জটিলতা রয়েছে। সেগুলো মোকাবিলা করতে হবে। প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আজ জানিয়েছেন আগামীকাল রোববার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের অবস্থান জানানো হবে। এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিরাপত্তা শঙ্কার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবন খুবই সুরক্ষিত। তার নিরাপত্তার কোনও ঘাটতি নেই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন