আইসিসির আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবের জরিমানা – দৈনিক গণঅধিকার

আইসিসির আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবের জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১:১৪
নেপালের বিপক্ষে দলটির অধিনায়ক রোহিত পাওডেলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ব্যাপারটা ছিল বিধিবহির্ভুত। বাংলাদেশের এই পেসারকে আচরণবিধি ভাঙার অপরাধে শাস্তি দিয়েছে আইসিসি। জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। তানজিমের এই অপরাধ ছিল লেভেল এক মাত্রার। ঘটনাটা ঘটেছে নেপালের রান তাড়ার সময়। তানজিম বল করেই রোহিতের দিকে আগ্রাসী ভঙ্গিতে ছুটে গিয়েছিলেন। হাত দিয়ে ধাক্কাও দেন তিনি। আইসিসির বিবৃতিতে যাকে বলা হয়েছে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ। তখন উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে দুজনের। ঘটনা সামাল দিতে অনফিল্ড আম্পায়ার স্যাম নাগোসকি ছুটে আসেন। তাদের নিবৃত্ত করেন। ঘটনার পর আম্পায়াররা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও কথা বলেন। ওই ঘটনায় তানজিম আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা ভঙ্গ করেছেন। তাই আচরবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের হিসেবে এটি তানজিমের প্রথম অপরাধ। এই সময়ে চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হয়ে গেলে সেটা নিষেধাজ্ঞার শাস্তিতে রূপ নেয়। ওই ঘটনায় তানজিম নিজের ভুল স্বীকার করেছেন। তাই আর শুনানির প্রয়োজন পড়েনি। ওই ঘটনার পর অবশ্য বিষয়টা সেভাবে গুরুত্ব দেননি নেপালের অধিনায়ক। পাওডেল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘আমাদের মাঝে কিছুই নেই। ও এসে বললো, ‘আমাকে মারো’। তখন আমি তাকে বলেছি, ‘যাও, বল করো।’ আর কিছুই না।’’ ওই ম্যাচে তানজিম সাকিবের ম্যাচসেরা বোলিংয়েই বাংলাদেশ ম্যাচটা জিতেছে ২১ রানে। ৭ রানে ৪ উইকেট নেন তানজিম।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন