আওয়ামী লীগ নেতাকে মারধর করলো প্রতিমন্ত্রীর সামনে – দৈনিক গণঅধিকার

নিজেদের ভেতরের কলহই এখনও শেষ করতে পারলো না আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতাকে মারধর করলো প্রতিমন্ত্রীর সামনে

🇧🇩 নিউজ ডেস্ক 🇧🇩
আপডেটঃ ২৪ জুন, ২০২৩ | ৩:৫৯
শুক্রবার (২৩ জুন) রৌমারী উপজেলা পরিষদ হল রুমে প্রতিমন্ত্রীর সামনে সাখাওয়াত হোসেন সবুজ নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রৌমারী উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ হল রুমে চলছিল আলোচনা সভা। আলোচনা সভায় যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নয়, এ কারণে তিনি বক্তব্য দেবেন না বলে জানান। পরবর্তী সময়ে ওই সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রীর বক্তব্যে যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজকে ইঙ্গিত করে বলেন, একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে বক্তব্য দিতে বললে, তিনি বক্তব্য দেবেন না। অথচ নেতাগিরি করেন। এভাবে কি রাজনীতি করা যাবে? আপনারা কর্মী মূল্যায়ন চান, সে অনুযায়ী কাজ করেন না। প্রতিমন্ত্রী আরও বলেন, আমি যাদুরচরের কর্তিমারী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস করে দিয়েছি। কিন্তু অফিসের এক অংশ ভাড়া দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। আর একাংশ অফিস হিসেবে ব্যবহার করছেন তিনি। এ কথা বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। তিনি উত্তরে বলেন, আপনি কথাটি ঠিক বললেন না। আপনি যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস তৈরি বাবদ কোনো টাকা দেননি। আপনি কখন কর্মী মূল্যায়ন করেছেন? এ কথা বলায় শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে সবুজের ওপর হামলার করেন প্রতিমন্ত্রীর সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রাসহ দলের অন্য নেতারা পরিবেশ শান্ত করেন। আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ বলেন, আলোচনা সভায় আমাকে বক্তব্য দিতে বলা হয়। আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় বক্তব্য দেব না বলে জানাই। পরবর্তী সময়ে সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তার বক্তব্যে আমাকে জড়িয়ে বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন। এ সময় আমি জবাব দিলে সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রীর অনুসারীরা ধাক্কাধাক্কি করে কিল-ঘুসি মারতে থাকেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।