আটক সিয়ামকে সঙ্গে নিয়ে বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার – দৈনিক গণঅধিকার

আটক সিয়ামকে সঙ্গে নিয়ে বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার

সিআইডির দাবি আনারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ১১:৩৪
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনার খুনের তদন্তে নতুন মোড় পাওয়া গেছে। কলকাতার বাগজোলা খালে তল্লাশি চালিয়ে পাওয়া গেল মানবদেহের হাড়। তদন্তকারী দলের অনুমান, হাড়টি এমপি আনারের। এর আগে গত শুক্রবার (৭ জুন) পশ্চিমবঙ্গ সিআইডির হাতে নেপাল থেকে আটক হয়েছে এমপি আজীম হত্যার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সিয়াম হোসেন। এরপর থেকে তাকে দফায় দফায় জেরা করে অবশেষে এই তথ্য পেল তদন্তকারী দল। শুক্রবার আটকের পর থেকেই সিয়ামকে দফায় দফায় জেরা করা হয়েছে। রবিবার (৯ জুন) অভিযুক্ত সিয়ামকে নিয়ে বাগজোলা খালে তল্লাশিতে যায় সিআইডির বিশেষ তদন্তকারী দল। ডাকা হয়েছিল কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও ভারতীয় নৌসেনাকেও। সিআইডি জানায়, সিয়ামের দেওয়া বেশ কিছু তথ্য ইতোমধ্যেই তদন্তকারী কর্মকর্তাদের হাতে এসেছে। সেই সূত্র ধরেই ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালের ওই অংশকে চিহ্নিত করেন সিআইডির কর্মকর্তারা। সেই মোতাবেক রবিবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি। সিআইডির তরফে আরও জানানো হয়, সিয়াম হোসেনের বয়ানের ভিত্তিতে উত্তর কাশীপুর এলাকার ওই খাল থেকে এসব হাড় পাওয়া গিয়েছে। যা বাংলাদেশের মৃত সাংসদের বলে অনুমান করা হচ্ছে। তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সিআইডি। এর আগে নিউটাউনের ওই আবাসনের সেফটি ট্যাংক থেকে প্রায় ৪ কেজি ওজনের নরমাংসের খোঁজ পেয়েছিলেন তদন্তকারী অফিসাররা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।