আদালতকে ব্যবহার করে ‘বিচারিক সন্ত্রাস’ চালানো হচ্ছে : রিজভী – দৈনিক গণঅধিকার

আদালতকে ব্যবহার করে ‘বিচারিক সন্ত্রাস’ চালানো হচ্ছে : রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৩ | ১০:৪৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রের মালিকানা জনগণ হলেও তা কেড়ে নেওয়া হয়েছে। আজকে আদালতকে ব্যবহার করে বিচারিক সন্ত্রাস চালানো হচ্ছে। আগে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা, গুম, নির্যাতন করা হতো; এখন শুরু হয়েছে সাজা দিয়ে বছরের পর বছর আটক রাখার প্রক্রিয়া। আমরা অন্ধকার বিচার মেনে নেব না। জনগণ এ প্রহসনের বিচার মেনে নিবে না। বিএনপিসহ আন্দোলনরত নেতাকর্মীদের দমন করতেই এ প্রক্রিয়া সরকারের একটি মাস্টার প্লান। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আগে কেউ কখনো গায়েবি মামলার কথা শুনেনি। এখন শুনছি লাশের বিরুদ্ধে, পঙ্গু ব্যক্তিদের বিরুদ্ধে এবং কেউ হজে থাকলেও তার বিরুদ্ধে মামলা হচ্ছে। ২০১৩ সালের মামলায় সাক্ষী তৈরি করে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে। রিজভী বলেন, বিএনপি নেতা আব্দুল কাদের ভূইয়া জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিবকে দিনে জামিন দিয়ে জজ সাহেব ওপরের গায়েবি নির্দেশে রাতেই জামিন বাতিল করেছেন। দেশে ন্যায়বিচারকে পদদলিত করা হচ্ছে। নিম্ন আদালতের বিচারকরা আজ ওপর মহলের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। নিম্ন আদালতের প্রতি আজ মানুষের আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, আব্দুল লতিফ তালুকদার, ওমর ফারুক, রইস উদ্দিন প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন