আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত – দৈনিক গণঅধিকার

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৮
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ এখনও চলছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এই খবর জানিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। চলতি সপ্তাহে আফগানিস্তানের মূলভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুদেশের এই সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে আফগান সীমান্ত বাহিনী। একইসঙ্গে পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে তারা। প্রতিরক্ষা সূত্রটি আরও জানায়, ডান্ড-ই-পাতান জেলায় পাকিস্তানি সেনাদের নিক্ষেপ করা মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের তিন বেসামরিক প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। তালেবান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে “বর্বর” ও “স্পষ্ট আগ্রাসন” হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশটিকে কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কাবুল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।