আবারও জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া – দৈনিক গণঅধিকার

আবারও জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৫:৩৩
উত্তর কোরিয়া আবারও অন্তত দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়া মঙ্গলবার জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে একটি অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে আল জাজিরার প্রতিবেদনে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত সামরিক মহড়া শুরু করার একদিন পর এই পদক্ষেপ নিল পিয়ংইয়ং। বার্তা সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়া এর আগে রোববার একটি সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং যৌথ মহড়া শুরুর তিন দিন আগে একটি ফায়ার অ্যাসল্ট ড্রিল পরিচালনা করে। তার পরই আজ মঙ্গলবার উৎক্ষেপণ করা হলো জোড়া ক্ষেপণাস্ত্র। প্রসঙ্গত, সোমবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে সিউল এবং ওয়াশিংটন। যা ২০১৮ সালের পর দেশ দুটির মধ্যে সবচেয়ে বড় যৌথ মহড়া। ফ্রিডম শিল্ড শীর্ষক ১০ দিনব্যাপী এই অনুশীলন চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন