আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না: সাকিব – দৈনিক গণঅধিকার

আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না: সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৪ | ৫:১৮
ক্রিকেট ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেও সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ট্রফি জিততে পারেননি। যদিও টুর্নামেন্টের শীর্ষ উইকেটশিকারি তিনি। এই ব্যক্তিগত সাফল্য দলীয় ব্যর্থতায় ম্লান হয়ে যাওয়াই স্বাভাবিক। সাকিবও মনে করেন, নিজের অর্জনের চেয়ে দলগত সাফল্যই আসল। আর সেজন্য এবারও ভালো অবদান রাখতে চান তিনি। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় সাকিব তার লক্ষ্যের কথা জানালেন, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’ ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির খুব একটা পার্থক্য দেখেন না সাকিব, ‘আমার কাছে মনে হয় এটা ওয়ানডেরই বর্ধিত সংস্করণ। ওভার কাটলে যেটা হতো সেটাই। অনেক রোমাঞ্চকর। দর্শকেরা অনেক পছন্দ করেন। আমি একটি জিনিসই শুধু মনে করি যে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে। টুর্নামেন্টটা একতরফা যেন না হয়। সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না। আমি মনে করি এবারও একইরকম হবে।’ আগের ৮ টি বিশ্বকাপের সবকটিতে অংশ নিয়েছেন সাকিব। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ১৮.৬৩ গড় ও ৬.৭৮ ইকোনমিতে ৩৬ ম্যাচে তার শিকার ৪৭ উইকেট। আর মাত্র তিনটি উইকেট পেলেই ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০ ওভারের বিশ্ব আসরে উইকেটের 'ফিফটি' হবে তার। সাকিবের পরে অবস্থান করছেন ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নেওয়া সাবেক পাকিস্তানি স্পিনার শহীদ আফ্রিদি। এছাড়া ব্যাট হাতে সাকিব ৩৬ ম্যাচে ২৩.৯৩ গড় ও ১২২.৪৪ স্ট্রাইক রেটে ৭৪২ রান করেছেন। হাফ সেঞ্চুরি তিনটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার