আমি গসিপ উপভোগ করি: শোলাঙ্কি – দৈনিক গণঅধিকার

আমি গসিপ উপভোগ করি: শোলাঙ্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৩ | ৫:৫২
অভিনেতা বা অভিনেত্রীদের জীবনের প্রথম সঙ্গী হলো আলোচনা-সমালোচনা। কেউ কেউ সেই সমালোচনা শুনে বিরক্ত হন, কেউ আবার পাল্টা দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন। আবার কেউ মনে মনে মজাই নেন। সমালোচনা, বিতর্ক সামলানোর জন্য এক এক জন এক এক ধরনের উপায় বেছে নেনে। তেমনি নিজের উপায়ের কথা জানালেন শোলাঙ্কি রায়। সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজ়— চুটিয়ে তিনটি মাধ্যমেই অভিনয় করে চলেছেন তিনি। অভিনয় যাত্রার শুরু বহু বছর আগে। তবে ‘ইচ্ছে নদী’ সিরিয়ালের মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। তার পর একের পর এক কাজ করে চলেছেন শোলাঙ্কি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চাও হয়নি। বিয়ের পর বেশ কিছু দিনের জন্য বিদেশে চলে যান তিনি। তার পর এখন অবশ্য অনেক দিন হলো কলকাতায় শোলাঙ্কি। সেই নিয়েও জল্পনা তুঙ্গে। তবে কি তার স্বামীর সঙ্গে সম্পর্কে চিড়? এরই মধ্যে টলিপাড়ার অন্য নায়কের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কম কথা হচ্ছে না। এত কিছুর মাঝে শোলাঙ্কি চুপ। তবে বৃহস্পতিবার রাতে ভক্তদের এই সমালোচনা, চর্চা প্রসঙ্গে জবাব দিলেন শোলাঙ্কি। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে গল্প করছিলেন। সেখানেই তাঁর এক ভক্ত প্রশ্ন করে বসেন যে, 'আপনি গসিপ বা সমালোচনা সামলান কী ভাবে?' তাতেই শোলাঙ্কির সরাসরি জবাব, 'আমি এই গসিপ উপভোগ করি।' শুধু তাই নয়, তিনি তার এক ভক্তকে হৃদয়ভাঙার যন্ত্রণা সামলানোর উপায়ও বলে দিয়েছেন। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আগে কখনও প্রকাশ্যে আলোচনা করেননি অভিনেত্রী। এই আড্ডাতেও তা হালকা করে এড়িয়ে গেলেন তিনি। আনন্দবাজার পত্রিকা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার