নিউজ ডেক্স
আরও খবর
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস
পুলিশে বড় রদবদল
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি
খালেদা জিয়ার বিদেশযাত্রার পরিস্থিতি নেই, স্বাস্থ্য বিবেচনায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
আরও ১৪ জেলায় নতুন ডিসি
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আরও ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার (৯ নভেম্বর) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী শারমিন আক্তার জাহানকে (১৫৯৭১) নড়াইল থেকে ব্রাহ্মণবাড়িয়ায়, পরিবেশ অধিদফতরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে (১৬০৫৩) ঝিনাইদহে, ড. মোহাম্মদ আবদুল ছালামকে (১৬০৭৮) মেহেরপুর থেকে নড়াইলে, খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুপ আলীকে (১৬১০৬) জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে (১৬১০৮) মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে (১৬১৪০) কিশোরগঞ্জের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের পরিচালক মো. মমিন উদ্দিনকে (১৬১৯২) ঝালকাঠি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামানকে (১৬২৬৪) গোপালগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে (১৬৩১৫) চুয়াডাঙ্গা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে (১৬৩৮২) পঞ্চগড়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়াকে (১৬৪১৮) জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে (২০৫৩২) ময়মনসিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে (২০৫৩৩) মানিকগঞ্জ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকারকে (১৬৫৭৫) চাঁদপুরের ডিসির দায়িত্ব দেয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এরআগে, শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ১৫টি জেলায় নতুন ডিসি নিয়োগের তথ্য জানানো হয়েছিল।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।