আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি – দৈনিক গণঅধিকার

আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৩ | ৮:৩৪
ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। চীন, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও ইউএই থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০ টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানি করা হবে। আরও পড়ুন: সরবরাহ সংকটের অজুহাতে ফের বাড়ানো হয়েছে পেঁয়াজের দাম বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৭৯ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। জানা গেছে, নতুন সাত দেশ থেকে পেঁয়াজগুলো কনটেইনার জাহাজে আসবে। ভিড়বে চট্টগ্রাম বন্দরেই। সেখান থেকে পাইকারি বাজার হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছবে। এসব পেঁয়াজ দেশে আসতে ১৫ দিন সময় লাগতে পারে। পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, অনেক সময় বিদেশি সরবরাহকারীর সঙ্গে দেশের আমদানিকারকদের ভালো বোঝাপড়া থাকলে ঋণপত্র খোলার আগেও পেঁয়াজ জাহাজিকরণ করা হয়। এতে আরও কম সময়ে পেঁয়াজ দেশে এসে পৌঁছে। এসব পেঁয়াজ এলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের