আলীকদমের ঝর্ণা থেকে পড়ে এক টুরিস্ট গাইড নিহত – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৩
সময়ঃ ৮:০৮ পূর্বাহ্ণ

আলীকদমের ঝর্ণা থেকে পড়ে এক টুরিস্ট গাইড নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৩ | ৮:০৮
বান্দরবানে আলীকদম উপজেলায় দুছড়ি সাইংপ্রা ঝর্ণায় বেড়াতে গিয়ে, মোহাম্মদ আতাহার ইসরাক রাফি(২৯) নামের এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। ৪নং কুরুকপাতা ইউনিয়নের, ৪নং ওয়ার্ড খ্যামচং পাড়া সংলগ্ন দুছড়ি সাইংপ্রা ঝর্ণায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আতাহার ইসরাক রাফির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ১৪নং ইউনিয়নে সওকত আলীর ছেলে। সে চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটিতে এমবিএ অধ্যায়নরত ছিল। রাফি ও তার বউ বর্ষা ইসলাম দেশব্যাপী বিভিন্ন দর্শনীয় স্থানে ট্রাবেল পরিচালনা করত। সর্বশেষ ২৫ জন টুরিস্ট একটি দল দিয়ে তারা সাইংপ্রা ঝর্ণায় যায়। আলীকদম টুরিস্ট গাইড সমিতির যুগ্ন সাধারন সম্পাদক, নুরুল ইসলাম রাজু বলেন, ঢাকা থেকে আগত ২৫ জনের একটি পর্যটক দল সাইংপ্রা ঝর্ণা যায়। তাঁরা স্থানীয় গাইডের সাথে কোন রকম যোগাযোগ না করে থানছি সড়কের ২১ কিলো হেঁটে দুছড়ি বাজারে পৌঁছে। সেখান থেকে স্থানীয় গাইড না নিয়ে সাইংপ্রা ঝর্ণা যায়। রাজু বলেন স্থানীয় গাইড না নেওয়ার কারণে দুর্ঘনা পর স্থানীয়ভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত রাফির ট্যুরে সফর সঙ্গী হিসেবে থাকা তার স্ত্রী বর্ষা ইসলাম জানান, তারা ১২ তারিখ বিকাল ৪টায় ঝর্ণায় পৌছার পর সবাই ঝর্ণায় দেখছিল। এর একফাঁকে রাফি ঝর্ণার উপরে ওঠতে গেলে পা পিছলে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে রক্তকরণ হয়ে মারা যায়। সেনা সুত্রে জানাযায়, ঘটনা স্থলের পাশ্ববর্তী খ্যামচং পাড়া গিয়ে সেনাবাহিনীর একটি টিম লাশ উদ্ধার করে। অত্যন্ত দুর্গম হওয়াই উদ্ধার করতে সময় লেগেছে। লাশ ঘটনার ২৪ ঘন্টা পর আলীকদম সদরে রাত ৮টায় পৌঁছায়। এদিকে ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকা। পাশাপাশি রাত বেশি হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন থাকার কারণে উদ্ধারকারী দল রাতে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে সকালে সেনাবাহিনীর সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান, আবুল কালাম জানান, ১২ তারিখ রাতে ট্যুর অপারেটরে আহত হওয়ার খবর পাই। সেদিন রাতে সেনাবাহিনী ও স্থানীয় ট্যুর গাইডদের সহযোগিতা লাশ উদ্ধার করতে তৎপরতা চালানোর পর সেনাবাহিনীর সহযোগিতা লাশ উদ্ধার করা সম্ভব হয়। রবিবার (১৩ আগস্ট) আলীকদম সদর হাসপাতালে তার মা-বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়। আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান জানিয়েছেন, আলীকদমের দো’ছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। বাকিরা সবাই নিরাপদে আছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন