ইংলিশ ফুটবলার দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু – দৈনিক গণঅধিকার

ইংলিশ ফুটবলার দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৪ | ১১:১২
জামাল ভূঁইয়া ও তারিক কাজীর পথ ধরে অন্য প্রবাসী কিংবা বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে লাল-সবুজ দলে খেলানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে নাগরিকত্ব দিয়ে খেলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকায় এসে মা রাফিয়া চৌধুরীর মাধ্যমে জন্ম নিবন্ধনের পর হামজা লন্ডনের বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট করতে গিয়েছিলেন। প্রথম দিনে কাজটা হয়নি যদিও। তুরস্কে ছুটি কাটিয়ে নতুন করে আবারও যেতে হচ্ছে লেস্টার সিটির তারকাকে। হামজার পাশাপাশি এবার আরেক আফ্রিকান খেলোয়াড়কে খেলানোর চেষ্টা করছে বাফুফে। মোহামেডান স্পোর্টিংয়ের মালির তারকা স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আগেই। এবার বাংলাদেশে টানা ৫ বছর খেলার সময় পূর্ণ হলে বাফুফে তাকে নিয়েও কাজ করে যাচ্ছে। শুরুর ধাপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগে গত ৫ বছরের ডাটা দেখে পরবর্তী প্রক্রিয়ায় যাবে বাফুফে। রবিবার (১৯ মে) এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হামজা তুরস্কে ছুটি কাটিয়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য লন্ডন দূতাবাসে যাবে। ওর পরিবারের সঙ্গে এমনই কথা হয়েছে। আর দিয়াবাতেকেও বাংলাদেশ দলে খেলানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যদি ওর সার্ভিস আমরা তিন বছর পাই তাহলে ক্ষতি কি। তবে সমস্যা হলো ও তো আফ্রিকান খেলোয়াড়। নিয়মানুযায়ী টানা ৫ বছর সে বাংলাদেশে খেলেছে কিনা। বছরে অন্তত ৬ মাস মানে ১৮০ দিন এখানে ছিল কিনা তা আগে দেখতে হবে। এরজন্য আমরা ইমিগ্রেশন বিভাগে যোগাযোগ করেছি। তারপর পরবর্তী ধাপে যাবো। এছাড়া ওকে মালির নাগরিকত্ব ছাড়তে হতে পারে। সেটাও বড় বিষয় আছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।