ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার – দৈনিক গণঅধিকার

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৩
আফগানিস্তানের কাছে ৮ রানের হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভরাডুবি হয়েছিল দলটির। এসবের জেরে অবশেষে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জস বাটলার। শনিবার (১ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচ মাঠে নামবে ইংল্যান্ড, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই ইংল্যান্ডের অধিনায়কত্বের ইতি টানবেন তিনি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, ‘ইংল্যান্ডের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছি আমি। দল ও আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। অন্য কেউ পরবর্তীতে বাজের (ম্যাককালাম) সঙ্গে কাজ করবে। এই টুর্নামেন্টটি আমার অধিনায়কত্বের জন্য ফলাফলের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছিল, এবং অবশ্যই দুটি হার এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা সম্ভবত আমার অধিনায়কত্বের পথকে শেষে পৌঁছে দিয়েছে।’ টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায়ের জন্য অধিনায়ক হিসেবে দুঃখপ্রকাশ করেছেন বাতলার, ‘এটা লজ্জাজনক, আমি এর জন্য দুঃখিত। ম্যাককালাম যেহেতু কেবলই এসেছেন, আমি তার সঙ্গে কাছাকাছি কাজ করার জন্য রোমাঞ্চিত ছিলাম এবং আশা করেছিলাম দ্রুত পরিবর্তন হবে যাতে দলকে সামনে এগিয়ে নেওয়া যায়, কিন্তু তা এমনভাবে কাজ করেনি।’ ২০২২ সালের জুনে সাদা বলের দায়িত্ব পান বাটলার। তার নেতৃত্বেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। কিন্তু এরপর ক্রমেই সাদা বলের ক্রিকেটে পায়ের তলা থেকে মাটি সরে গেছে দলটির। বাটলারে অধীনে ৪৪ ওয়ানডে খেলে ১৮ টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। বিপরীতে হেরেছে ২৫ ম্যাচে। টি-টোয়েন্টিতে অবশ্য তার সফলতার হার বেশি। ৫০ ম্যাচে ২২ টিতে হারলেও জয় এনে দিয়েছেন ২৬ ম্যাচে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।