ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার সমীকরণ – দৈনিক গণঅধিকার

ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার সমীকরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১১:০৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-২ এ দুটি ম্যাচ বাকি। সেমিফাইনালের দৌড়ে এগিয়ে ৩ দল। যুক্তরাষ্ট্র এখনও ছিটকে যায়নি, তবে বিশাল জয় পেতে হবে তাদের। ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সেমিফাইনালে ওঠার সমীকরণটা জেনে নেওয়া যাক- যদি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জেতে: তাহলে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ্ আফ্রিকা- তিন দলেরই সমান চার পয়েন্ট হবে। যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারানো ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে যে কোনও ব্যবধানে হারালেও নেট রান রেটে তাদের চেয়ে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচের ফল যাই হোক না কেন, উইন্ডিজ সেমিফাইনালে উঠবে। দক্ষিণ আফ্রিকার নেট রান রেটকে পেছনে ফেলতে ইংল্যান্ডকে জিততে হবে অন্তত ১০ রানের ব্যবধানে, এমনকি দক্ষিণ আফ্রিকা সুপার ওভারে হারলেও। তবে ব্যবধানটা দশের কম হলে দক্ষিণ আফ্রিকা চার পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠবে। যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা জেতে: দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকবে, অন্য ৩ দলের প্রত্যেকে শেষ করবে ৩ পয়েন্ট পেয়ে। ১৬০ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড যদি সুপার ওভারে হেরে যায়, সেক্ষেত্রে নেট রান রেটে তাদের চেয়ে পেছনে থাকতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ বা তার চেয়ে বেশি রানে হারতে হবে। আর ইংল্যান্ড বড় ব্যবধানে হারলে ওয়েস্ট ইন্ডিজের পথ সহজ হয়ে যাবে, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ হবে সেমিফাইনালিস্ট। দুটি হারে যুক্তরাষ্ট্রের নেট রান রেট খুবই দুর্বল। সেরা দুইয়ে থাকতে তাদের সামনে কঠিন সমীকরণ। নেট রান রেটে ইংল্যান্ডকে (১৬০ রানের লক্ষ্যে) পেছনে ফেলতে প্রথমে তাদের অন্তত ৫৬ রানে জিততে হবে। তারপর আশা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ যেন অন্তত ৯১ রানে হেরে নেট রান রেটে আমেরিকার পেছনে পড়ে। যদি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ জেতে: এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে। ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র সুপার এইট শেষ করবে দুটি করে পয়েন্ট নিয়ে। যদি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা জেতে: দক্ষিণ আফ্রিকার হবে ৬ পয়েন্ট, ইংল্যান্ডের চার। দুই দল চলে যাবে সেমিফাইনালে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।