ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের নয়া অভিযোগ – দৈনিক গণঅধিকার

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের নয়া অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৩ | ৫:০৭
চলমান যুদ্ধের প্রতিপক্ষ ইউক্রেনের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়েছে ইউক্রেনের লোকজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইয়ানস্ক এলাকায় এই হামলা চালানোর অভিযোগ করেছেন রুশ নেতা। সেই সেঙ্গ বেসামরিক লোকজনের উপর চালানো এই অন্তর্ঘাতমূলক তৎপরতার সঙ্গে জড়িতদের নির্মূল করার অঙ্গীকারও করেছেন তিনি। মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথমে সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেনের কিছু নাগরিক। এর পর একটি প্রাইভেটকারে গুলিবর্ষণ করে একজনকে হত্যা করে তারা। এ ঘটনায় আহত হয় একটি শিশু। পাশাপাশি একটি দোকানে কয়েকজনকে জিম্মি করে রাখে অনুপ্রবেশকারীরা। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি এ প্রসঙ্গে জানিয়েছে, হামলার পর ইউক্রেনের ওই নাগরিকদের ধাওয়া করলে তারা নিজ দেশে পালিয়ে যায়। এক বিবৃতিতে নিরাপত্তা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি এবং বেসামরিক স্থাপনার ধ্বংস এড়াতে ইউক্রেনে তাড়িয়ে দেওয়া হয়েছে শত্রুদের। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ায় ব্যাপক হামলার উদ্দেশ্য নিয়েই অনুপ্রবেশ করেছিল সংঘবদ্ধ দলটি। কারণ পালিয়ে যাওয়ার সময় তারা বিপুল পরিমাণ বিস্ফোরক ফেলে গেছে। তবে এ ধরনের দাবিকে গল্প অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক এক টুইটার বার্তায় বলেছেন, ইচ্ছাকৃতভাবে উস্কানি তৈরি করতেই এমন হামলার গল্প বলা হচ্ছে। হামলা প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট এক টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব, তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন