ইউক্রেনে দখলকৃত অঞ্চলে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু – দৈনিক গণঅধিকার

ইউক্রেনে দখলকৃত অঞ্চলে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ৫:০৩
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চল পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি যুদ্ধরত রুশ সেনাবাহিনীর একটি রণক্ষেত্রের সদর দফতরে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে। ইন্টারফ্যাক্স জানিয়েছে, পরিদর্শনের সময় শোইগুকে একজন গ্রুপ কমান্ডার রণক্ষেত্রের পরিস্থিতি তুলে ধরেন। এ সময় লিম্যানেরর কাছে সফল অভিযান পরিচালনা করার জন্য কর্মকর্তা ও সেনাদের ধন্যবাদ জানান তিনি। রুশ বার্তা সংস্থা আরও জানিয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রীকে একটি সুইডিশ সিভি-৯০ মডেলের পদাতিক বাহিনীর লড়াইয়ের যান দেখানো হয়েছে। রুশ সেনাদের অ্যান্টি ট্যাংক গ্রেনেড দ্বারা আঘাতের পর ইউক্রেনীয় সেনারা এই সামরিক যানটি ফেলে যায়। রুশ সেনা কর্মকর্তারা মডেলের বিভিন্ন নেতিবাচক দিকের বিষয়ে শোইগুকে অবহিত করেন। ন্যাটো মিত্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর ইউক্রেনে সরবরাহকৃত অস্ত্র ও সরঞ্জামের কার্যকারিতা কমিয়ে দেখানোর যে চেষ্টা করছে রাশিয়া, শোইগুর পরিদর্শনের প্রতিবেদন সেই চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডার ও জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের রণক্ষেত্র পরিদর্শনের কয়েক দিন পর শোইগুর এই সফর অনুষ্ঠিত হলো। সূত্র: রয়টার্স

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের