ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ – দৈনিক গণঅধিকার

ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৩ | ৮:৪৩
নেত্রকোনার মদনে টিসিবির কার্ড জিম্মি করে টাকা আদায় করার অভিযোগ উঠেছে হারেছ মিয়া নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। হারেছ মিয়া তিয়শ্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। কার্ড জিম্মি থাকায় পণ্য না পেয়ে বৃহস্পতিবার বিকেলে ক্ষোভে বাড়ি ফিরে যেতে দেখা যায় ভুক্তভোগীদের। নিজের লাভের আশায় কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন ইউপি সদস্য হারেছ মিয়া। জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তালিকা তৈরি করে ক্রেতার ফরম পূরণের কাজ শেষ হলে উপকারভোগীদের টিসিবি কার্ড সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের। সেই সুযোগে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হারেছ মিয়া সুবিধাভোগীদের কার্ড জিম্মি করেছেন। কার্ড জিম্মি করে অর্থ আদায় করছেন বলে অভিযোগ উঠে। বৃহস্পতিবার (৯ মার্চ) তিয়শ্রী ইউনিয়ন পরিষদে ১ হাজার ৩৮৫ জন নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়। সেই সময় ইউনিয়ন পরিষদের সামনে হারেছ মিয়ার হাতে একাধিক সুবিধাভোগীর কার্ড জিম্মি থাকতে দেখা গেছে। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের বালালী গ্রামের সুবিধাভোগী হাফসা আক্তার বলেন, ‘কিছু দিন আগে আমার ছবি আর আইডি কার্ড হারেছ মিয়ার কাছে দিয়ে এসেছি। এর জন্য তাকে টাকাও দিতে হয়েছে। কিন্তু আমার কার্ডটা তার কাছে রেখে দিয়েছে। আজকে (বৃহস্পতিবার) সকাল থেকে মালামাল নেওয়ার জন্য ঘুরতেছি। বিকেলে দিবে বলেছে, এখন হারেছ মেম্বার কোথায় যেন চলে গেছে।’ পরবর্তীতে সুবিধা পাবে না এই ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুবিধাভোগী জানান, কার্ড করার জন্য আগেই মেম্বারকে টাকা দিতে হয়েছে। কিন্তু কার্ডগুলো আমাদের হাতে দেয় না। যখন মালামাল কিনতে আসি, তখন কার্ডগুলো তার কাছ থেকে নিতে হয়। কোনো কোনো মাসে মালামালও কিনতে পারি না। এ বিষয়ে জানতে চাইলে হারেছ মিয়া মুঠোফোনে বলেন, ‘তারা (সুবিধাভোগীরা) কার্ড দিয়ে মালামাল নিবে, এতে তো আমার কিছু লাভের দরকার আছে। তাই আমার লাভের জন্য ১০০০ টাকা করে নিয়েছি।’ তিয়শ্রী ইউনিয়নের টিসিবির ডিলার শফিকুল ইসলাম (শফি) বলেন, ‘যারা কার্ড নিয়ে এসেছে তাদের কাছে পণ্য বিক্রি করা হয়েছে। আজকে (বৃহস্পতিবার) ১ হাজার ৩৮৫ জন সুবিধাভোগীর মাঝে পণ্য বিক্রি করেছি। হারছে মেম্বার কার্ড ছাড়া পণ্য নিতে এসেছিল, কিন্তু তাকে পণ্য দেওয়া হয়নি।’ তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বলেন, ‘হারেছ মেম্বার কার্ড জিম্মি করে টাকা আদায় করছে কিনা, বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। এমন করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি তানজিনা শাহরীন বলেন, ‘একটি নতুন কার্ড তৈরি করার জন্য ৫০-১০০ টাকা খরচ হতে পারে। তবে কার্ড জিম্মি করে টাকা আদায় করার সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।