ইনস্টাগ্রাম পোস্টের জন্য ১০ বছরের কারাদণ্ড! – দৈনিক গণঅধিকার

ইনস্টাগ্রাম পোস্টের জন্য ১০ বছরের কারাদণ্ড!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১১
রাশিয়ার আরখাঙ্গেলস্ক শহরের নর্দার্ন ফেডারেল ইউনিভার্সিটির শিক্ষার্থী ওলেসিয়া ক্রিভৎসোভা ইউক্রেন যুদ্ধের বিরোধী অবস্থান নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ফলে এখন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। প্রচুর ক্লাস মিস হচ্ছে। পায়ে যুক্ত করে দেওয়া হয়েছে ইলেক্ট্রিক ট্যাগ, যার মাধ্যমে তার প্রতিটি পদক্ষেপ নজরে থাকে রুশ সরকারের। এমনকি রাশিয়ার সন্ত্রাসী এবং কট্টরপন্থীর তালিকায়ও উঠে গেছে ওলেসিয়ার নাম। খবর: বিবিসি’র। গত বছরের অক্টোবরে রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার সেতুতে বিস্ফোরণ নিয়ে পোস্ট করেন ২০ বছর বয়সি ওলেসিয়া ক্রিভৎসোভা। এই তাঁর অপরাধ। বিবিসিকে তিনি বলেন, ‘সেতুটি সম্বন্ধে আমি একটি পোস্ট করেছিলাম, বলেছিলাম এই কাজের কারণে ইউক্রেনীয়রা কতই না খুশি হবে। যুদ্ধ নিয়ে আমার এক বন্ধুর পোস্টও শেয়ার করেছিলাম। এরপরই শুরু হয় নাটকীয়তা।’ ওলেসিয়া বলেন, ‘আমি ফোনে মায়ের সঙ্গে কথা বলছিলাম। বাড়ির সামনের দরজা খুলে গেল শুনতে পেলাম। প্রচুর পুলিশ ঘরে ঢুকল। আমার ফোন নিয়ে গেল তারা।’ পরে ওলেসিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রাশিয়ার সামরিক বাহিনীকে অবমাননার অভিযোগ গঠন করা হয়েছে। ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর। আদালত তাঁকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছেন এরই মধ্যে। ওলেসিয়া বলেছেন, ‘রাষ্ট্রে গণতন্ত্র অথবা মত প্রকাশের স্বাধীনতার জন্য বিতর্কের জায়গা নেই। কিন্তু তারা তো সবাইকে জেলে ভরে রাখতে পারবে না, একটা না একটা সময় জেলে জায়গা ফুরিয়ে যাবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের