ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে হাতুড়িপিটা – দৈনিক গণঅধিকার

সত্য কথার ভাত দিনে দিনে কমতে শুরু করেছে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে হাতুড়িপিটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৩ | ৯:০৪
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নাছির মিয়া (১৮) নামে এক তরুণকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করা হয়েছে টাঙ্গাইলের দেলদুয়ারে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়াচালা গ্রামের কুমের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার নাছির আটিয়া ইউনিয়নের আটিয়া গ্রামের কালু মিয়ার ছেলে। এ ঘটনায় দেলদুয়ার থানায় অভিযোগ করা হয়েছে। আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে আটিয়া শাহনশাহী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। ওইদিন বিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে কয়েকজন যুবক ছাত্রীদের ইভটিজিং করছিলেন। নাছির যুবকদের চলে যেতে বলেন। তারা চলে যেতে না চাইলে একপর্যায়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে রোববার দুপুরে নাছির মিয়া ওই যুবকদের এলাকায় কাজের সন্ধানে গেলে তারা অতর্কিতভাবে হাতুড়ি, স্টাম্প ও লাঠিসোটা নিয়ে নাছিরের ওপর হামলা চালান। তারা হাতুড়ি দিয়ে নাছিরের পায়ের নখ থেঁতলে দেন। হাতুড়ির আঘাতে ডান হাত ভেঙে যায়। এসময় নাছিরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাছিরের বাবা কালু মিয়া বলেন, ‘নাছির রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে। রোববার সকালে নাছির ওই এলাকায় কাজ করতে যায়। দুপুরে জানতে পারি আটিয়াচালা গ্রামের সাজেদুল ইসলাম (২০), আসিফ (১৭), শিপন মিয়া (১৮) ও হিঙ্গানগর গ্রামের শিহাব (১৮) মিলে আমার ছেলেকে আগের ঘটনার জের ধরে হাতুড়ি ও স্টাম্প দিয়ে পিটিয়েছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।