ইমরানের সাজার রায় স্থগিতের আবেদন বাতিল – দৈনিক গণঅধিকার

ইমরানের সাজার রায় স্থগিতের আবেদন বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৩ | ৮:৩৪
তোশাখানা মামলায় ইমরান খানের করা সাজা স্থগিতের আবেদন বাতিল করেছেন পাকিস্তানের একটি উচ্চ আদালত। বুধবার তা বাতিল করা হয়। এরআগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে ওই সাজা স্থগিতের আবেদন করা হয়। ইমরানের আইনজীবী বলেছেন, আমরা সাজা স্থগিতের যে আবেদন করেছিলাম তা গ্রহণ করা হয়নি। সাবেক এই প্রধানমন্ত্রীর (ইমরান) শিগগিরই জামিন পাওয়া কঠিন হবে। খবর রয়টার্সের। ইমরানের আইনজীবী নাঈম পানজুথা আরও বলেন, ইমরানকে কারাগারে এ-শ্রেণির কারাকক্ষে সরিয়ে নেওয়ার যে আবেদন করা হয়েছে সে বিষয়ে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছেন। রাষ্ট্রীয় তোশাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ ও তথ্য গোপন করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করে দেশটির নির্বাচন কমিশন। মামলার রায় দেওয়ার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসআই) হুমায়ুন দিলাওয়ার জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। বিচারক বলেন, ‘ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। দুর্নীতির চর্চায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।’ রাষ্ট্রীয় উপহার কেনাবেচা সংক্রান্ত তোশাখানা দুর্নীতি মামলায় শনিবার ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করে ইসলামাবাদের জেলা বিচারিক আদালত। ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান বিদেশি বিশিষ্টজনদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেই রাষ্ট্রীয় সম্পদ তিনি ও তার স্ত্রী বুশরা বিবি ‘বেআইনিভাবে বিক্রি করে দিয়েছিলেন’ বলে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়। যেটি তোশাখানা দুর্নীতি মামলা নামে পরিচিত। দণ্ডিত হওয়ার কারণে পাকিস্তানের রাজনীতিতে এরই মধ্যে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হয়েছেন ইমরান খান। এ বছর নভেম্বরে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইমরান অবশ্য কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাকে বর্তমানে পাঞ্জাবের অ্যাটক কারাগারে একটি সি-শ্রেণির কক্ষে রাখা হয়েছে। ইমরানই পাকিস্তানের প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী, যাকে এই ‘কুখ্যাত’ কারাগারে রাখা হয়েছে। বসবাসের বাজে পরিবেশ এবং বিচারে দোষী সাব্যস্ত হওয়া জঙ্গিদেরকে এখানে বন্দি করে রাখার কারণেই এই ‘অ্যাটক’ কারাগারের কুখ্যাতি রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের