ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম উদ্ধার – দৈনিক গণঅধিকার

ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ১০:৪৩
ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা লে. কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মী। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ধারণা করা হয়েছিল, জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তাকে অপহরণের পর জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করেছে। তবে অপহরণের প্রায় সাত মাস পর গত বছরের ৭ সেপ্টেম্বর সুফিউল আনামের একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এরপর গেল মাসে জাতিসংঘের এই কর্মকর্তার আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ করে আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে ভিডিও বার্তার সংবাদ প্রকাশ করে এএফপি। ভিডিওতে দেখা যায়, জাতিসংঘের নিরাপত্তা বিভাগের কর্মী হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন নীল শার্ট পরা সুফিউল আনাম। এ সময় তিনি নিজের মুক্তি দাবি করেন। তিনি নিজে ও অপহরণের শিকার তার সঙ্গে থাকা আরও দুজন ‘গুরুতর অসুস্থ’ বলেও জানান। তবে ৩ জুন রেকর্ড করা ভিডিওটি কীভাবে কাদের সহযোগিতায় করা সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সুফিউল আনামসহ জাতিসংঘে কর্মরত পাঁচজনকে অপহরণ করে আল-কায়েদার ইয়েমেনি শাখা। মাঠ পরিদর্শনের কাজ শেষে বন্দরনগরী অ্যাডেনে ফিরছিলেন তারা। অন্য চারজন ইয়েমেনের নাগরিক। সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করছেন। তিনি ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল