ইয়েমেন-সৌদি সম্পর্কে সুবাতাস, ৯০০ বন্দি বিনিময় – দৈনিক গণঅধিকার

ইয়েমেন-সৌদি সম্পর্কে সুবাতাস, ৯০০ বন্দি বিনিময়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ৫:১৮
সম্প্রতি যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরব। এর ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে প্রায় ৯০০ বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিবিরোধী অভিযান শুরু করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, একসঙ্গে প্রায় ৯০০ বন্দি বিনিময়ের ঘটনা সৌদি আরব এবং হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ আস্থা অর্জনকেই প্রমাণ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দি বিনিময়ের বিষয়টি পরিচালনা করছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমান ইয়েমেন ও সৌদি আরবের অন্তত ৬টি শহরে মুক্তিপ্রাপ্ত বন্দিদের পৌঁছে দেবে। আইসিআরসির আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলছেন, উভয়পক্ষের এই সদিচ্ছার ফলে সংঘাতের কারণে বিচ্ছিন্ন শত শত পরিবার পুনরায় একত্রিত হচ্ছে। আমাদের গভীর আকাঙ্ক্ষা হল, এই বন্দি বিনিময়ের ঘটনা একটি বৃহত্তর রাজনৈতিক সমাধানের গতিকে ত্বরান্বিত করবে। এর আগে গত মাসে সুইজারল্যান্ডে ৮৮৭ বন্দিকে মুক্ত করার বিষয়ে আলোচনায় সম্মত হয়েছিল ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো। আরও বন্দি মুক্তির বিষয়ে আলোচনা করার জন্য আসছে মে মাসে আবার উভয়পক্ষের দেখা করার কথা রয়েছে। আলজাজিরা জানিয়েছে, ইয়েমেন বিষয়ক জাতিসংঘ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এবং আইসিআরসির তত্ত্বাবধানে বন্দি বিনিময় চুক্তিটি সম্পাদিত হয়েছিল। স্টকহোম চুক্তি নামে পরিচিত জাতিসংঘের মধ্যস্থতামূলক চুক্তির অধীনে সিরিজ বৈঠকের সর্বশেষ আলোচনা ছিল এটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।