ইরানের হাতে রয়েছে শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র – দৈনিক গণঅধিকার

ইরানের হাতে রয়েছে শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৫:২৪
নতুন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির গণ-উৎপাদনও শুরু করেছে দেশটি। সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইল। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এমন দাবি করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান ইরানের এই জেনারেল। জেনারেল বাকেরির বরাত দিয়ে প্রেস টিভ জানিয়েছে, এরইমধ্যে ইরানের সামরিক বাহিনী সফলতার সঙ্গে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। সেই সঙ্গে গণভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির উৎপাদন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্য দিয়ে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে ইরান, যেসব দেশের এই প্রযুক্তি আছে। ইরানের সামরিক বাহিনীর প্রধান জানান, নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চূড়ান্ত পর্যায়ে এর পাল্লা দাঁড়িয়েছে দেড় হাজার কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল