ইরানে তীব্র গরমে বাড়লো সরকারি ছুটি – দৈনিক গণঅধিকার

ইরানে তীব্র গরমে বাড়লো সরকারি ছুটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ৫:০৬
ইরানে একদিকে বন্যা অন্যদিকে খরা। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশটির জনসংখ্যা প্রায় ৮ কোটি। কিন্তু দিন দিন গরমের মাত্রা বেড়েই চলছে। অসুস্থ্য হয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই গরম থেকে মানুষকে রক্ষায় সরকার নানা পদক্ষেণ নিয়েছে। যার মধ্যে রয়েছে সাপ্তাহীক ছুটি ২ দিন করা। জানা যায়, ইরানের তীব্র দাবদাহ থেকে বাঁচতে ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। ইরানে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইলাম, বুশেহর এবং খুজেস্তান প্রদেশসহ অনেক শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। এছাড়া পশ্চিম ইরানের ডেহলোরান শহরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্ক করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে লোকজনকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করেছে। সরকারি মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমিকে বলেছেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য সারা দেশে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে মন্ত্রিসভা সম্মত হয়েছে।’ তীব্র গরমে অসুস্থ হয়ে বিগত কয়েকদিনে এক হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র পেদ্রাম পাখাইন সাম্প্রতিক সময়ে গরম জনিত অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়াকে খুবই উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। জুন মাসে ইরানে কর্মঘণ্টার সূচি পরিবর্তন করা হয়েছিল। তীব্র তাপমাত্রা এড়াতে ও বিদ্যুৎ সাশ্রয় করতে সরকার কাজ শুরুর সময় এগিয়ে এনেছিল। ইরানের জনসংখ্যা সাড়ে ৮ কোটি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই দেশটিতে বেশ কিছুদিন ধরে গরম বেড়েই চলেছে। তীব্র খরার পাশাপাশি কিছু এলাকায় বন্যাও দেখা গেছে দেশটিতে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন