ইরানে ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন – দৈনিক গণঅধিকার

ইরানে ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৩ | ১০:৫৪
প্রথমবারের মতো ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার চলমান বিশাল সামরিক মহড়ায় ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করে ইরান। খবর- পার্সটুডে। দেশটির বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গার্ডিয়ানস অব বেলায়েত স্কাই-১৪০১ নামক সামরিক মহড়ায় একটি ভূগর্ভস্থ টানেল থেকে খোরদাদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বের করে আনার ভিডিও প্রকাশ করা হয়েছে। এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এই প্রথম ইরান নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূগর্ভস্থ টানেল জনসমক্ষে প্রকাশ করল। আইআরজিসির খতামুল আম্বিয়া ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির রাহিমজাদে বলেছেন, এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাতে শত্রুরা শনাক্ত করতে না পারে, সে জন্য ভূগর্ভে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনের সময় এসব প্রতিরক্ষা ব্যবস্থা ভূগর্ভ থেকে বের হয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আবার ভূগর্ভে ঢুকে যাবে। তিনি আরও বলেন, যতটুকু জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভা-ারের ক্ষুদ্র একটি অংশ মাত্র। বার্তা সংস্থা তাসনিম আরও জানিয়েছে, ইরানে ভূগর্ভে ঘাঁটি নির্মাণের ইতিহাস কয়েক দশকের।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার