ইসরাইলের তীব্র নিন্দা তুরস্কের – দৈনিক গণঅধিকার

ইসরাইলের তীব্র নিন্দা তুরস্কের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৫:০৬
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী এবং ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযানে সাত ফিলিস্তিনি নিহতের পর মঙ্গলবার গভীর রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেনিনের পাশাপাশি হুওয়ারা শহরে স্থানীয়দের ওপর সহিংসতা ও ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা এসব হামলার অবসান এবং সহিংসতা রোধের পুনরায় আহ্বান জানাচ্ছি। আমরা ইসরাইলি সরকারকে সংবেদনশীল ও দায়িত্বের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই।’ প্রসঙ্গত, ফিলিস্তিনি শহরগুলোতে বারবার ইসরাইলি অভিযানের কারণে স্থানীয়দের মধ্যে প্রতিবাদের ঝড় বইছে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত পশ্চিমতীরজুড়ে উত্তেজনা বেড়ে গেছে। ফিলিস্তিনিদের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিপরীতে ফিলিস্তিনিদের পৃথক হামলায় ১৪ ইসরাইলি প্রাণ হারিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।