ইসরায়েল হামাসের পাতা ফাঁদে পড়ছে : জর্জিয়া মেলোনি – দৈনিক গণঅধিকার

ইসরায়েল হামাসের পাতা ফাঁদে পড়ছে : জর্জিয়া মেলোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ৪:৩৭
গাজা যুদ্ধে ইসরায়েল হামাসের পাতা ফাঁদে পড়ছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শনিবার (১৫ জুন) ইতালির দক্ষিণাঞ্চলীয় পুলিয়ার একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত ৩ দিনের সম্মেলনের শেষ দিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জর্জিয়া। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের। ইসরায়েল নিয়ে জর্জিয়ার মন্তব্যটি সবাইকে অবাক করেছে। তিনি বলেছেন, ইসরায়েল একটি ফাঁদে পড়েছে। আর এই ফাঁদ দেশটির জন্য পেতেছে হামাস। আর সেটি হলো ইসরায়েলকে বিচ্ছিন্ন করে ফেলা। হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলকে বিচ্ছিন্ন করা, আর সেটি কাজে দিচ্ছে বলেই মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ৭ অক্টোবর থেকেই নারী ও শিশুদের ওপর হামলা চলছে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছি। প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন জর্জিয়া। ইউরোপে একটি নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে জর্জিয়া তার ভূমিকা নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জর্জিয়া আরও বলেন,ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে জি৭ নেতারা রাজি হলেও ইইউ তাতে সরাসরি অবদান রাখবে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের