একুশের বইমেলা হোক সব ভাষা ও সাহিত্যের মেলা – দৈনিক গণঅধিকার

একুশের বইমেলা হোক সব ভাষা ও সাহিত্যের মেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:১৪
‘একুশের চেতনা’ বলতে কী বোঝায় কিংবা বোঝানো হয় আমি বুঝি না। এটা আমার শিক্ষাদীক্ষার সীমাবদ্ধতার কারণেও হতে পারে। তবে আমি একুশে ফেব্রুয়ারিকে তৎকালীন পূর্ব পাকিস্তানি ও পরবর্তী বাংলাদেশিদের ইতিহাসের একটি লাল তারিখ বলে মনে করি। পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শাসকরা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে শুধু পাঁচ জাতিরাষ্ট্রের একটি ভাষা বাংলাকেই বিপন্ন করেনি, তারা অন্য আর চারটি ভাষা পাঞ্জাবি, সিন্ধি, বালুচ ও পশতুকেও বিপন্ন করেছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দিয়ে। না, ভাষা হিসাবে এখানে উর্দুর কোনো দোষ নেই-দোষ ছিল শাসকচক্রের ভুল সিদ্ধান্ত ও প্রক্রিয়ার। বাংলাদেশিরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবং রক্তাপ্লুত আত্মদানের মধ্য দিয়ে বিপন্ন মাতৃভাষার মর্যাদা বীরোচিতভাবে প্রতিষ্ঠিত করেছিল। দেশের, রাষ্ট্রের পাঁচটি প্রধান ভাষাকে রাষ্ট্রভাষা করে লিংগুয়াফ্রাংকা হিসাবে উর্দুকে এমনকি বৈশ্বিক যোগাযোগের কারণে ইংরেজিকেও রাষ্ট্রভাষা করলে কোনো অসুবিধা ছিল না। আমাদের প্রতিবেশী ভারতের আসামেও ভাষার দাবিতে মানুষ প্রাণ দিয়েছে। নানা দেশে, নানা কালে ভাষাকে নিয়ে অতীতে ছিনিমিনি হয়েছে এবং এখনো হয়ে চলেছে। আবার এও সত্য, ঔপনিবেশিক ভাষা ও সংস্কৃতি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে ধনী ও বেগবানও করেছে। ফারসি ও আরবি আমাদের বাংলাকে নিত্য ব্যাবহারিক ও সাহিত্যিক ভাষা হিসাবে চলমান হতে সাহায্য করেছে। আর আমাদের আধুনিক বাংলা সাহিত্য তো ইংরেজি সাহিত্যেরই এক অলৌকিক অ্যাডাপটেশন। এতক্ষণ আমার এ দু-চারটি কথার মধ্যে আমি যে ভাবনাটি জানাতে চাইলাম সেটি পাকিস্তানের শাসকদের ভাববার অবকাশ ছিল না, আমাদের শাসকদেরও নেই এবং আমাদের তথাকথিত সুশীল সমাজের আর রাজনীতিকদেরও নেই। থাকলে একটা নেহায়েতই বাণিজ্যিক ‘বইমেলা’কে একুশের বইমেলা, প্রাণের বইমেলা, চেতনার বইমেলা বলে একটা উদ্ভট মাইন্ডসেট তৈরি করতেন না। আমাদের একুশের সঙ্গে বইমেলার কী সম্পর্ক? কোথায় ১৯৫২ আর কোথায় ১৯৭৩-৭৪ সাল। তো বইমেলা শুরু হয়েছে হোক, বাংলা একাডেমির ক্যাম্পাসে হচ্ছে তাতেও দোষের কিছু নেই; কিন্তু দোষের-আমার মতে, ভয়াবহ দোষের-কাজটি শুরু হলো বাংলা একাডেমিকে এ বইমেলার সঙ্গে যুক্ত করে। পৃথিবীতেই সব দেশে বইমেলা হয় প্রকাশকদের সমিতির উদ্যোগে একটি বাণিজ্যিক ইভেন্ট হিসাবে। ডিউরেশন পাঁচ কি সাত দিন। মেলায় পাঠক-দর্শকদের টিকিট কেটে ঢুকতে হয়। সংশ্লিষ্ট দেশের কোনো ‘একাডেমি’ বইমেলার সঙ্গে যুক্ত, এটা কেউ চিন্তাও করতে পারে না। বাংলা একাডেমির কাজ কী? আমাদের ক্রিয়েটিভ সাহিত্য নিয়ে গবেষণা করা, দেশি ও আন্তর্জাতিক মুখ্য সাহিত্যিক-গবেষকদের এনে সেমিনার-সিম্পোজিয়াম করা, দেশি-বিদেশি অনুবাদকদের দিয়ে একটি শক্তিশালী অনুবাদ সেল গঠন ও জারি রাখা এবং আমাদের সাহিত্যকে বিশ্বসাহিত্যের এবং বিশ্বসাহিত্যকে আমাদের সাহিত্যে পৌঁছে দেওয়া। আমি বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষকে ভাবতে এবং বিবেচনা করতে অনুরোধ করব। বাংলা একাডেমির আদি ও মূল নীতিমালা অনুসরণ করুন, তাহলেই বাংলা একাডেমি তার স্বমহিমায় জেগে উঠবে। আরেকটি কথা, মেলার কর্তৃপক্ষ মেলাটিকে গ্রাম্য ও দৈশিক না রেখে আন্তর্জাতিক করে তুলুন। শুধু বাংলা কেন, যে কোনো ভাষার বইই মেলার বই হতে পারবে। অনুলিখন : শুচি সৈয়দ

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।