এক বিস্ফোরণেই ১৮ হাজার গরু পুড়ে ছাই! – দৈনিক গণঅধিকার

এক বিস্ফোরণেই ১৮ হাজার গরু পুড়ে ছাই!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ৫:২২
গরুর খামারে আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটল। আর তাতেই ১৮ হাজারের বেশি সংখ্যক গরু পুড়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডিমিট এলাকায় অবস্থিত সাউথফর্ক ডেইরিতে। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা যায়, আমেরিকার পশুখামারে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও একবার ২০১৩ সালে এ রকমই ঘটনা ঘটেছিল। এ ছাড়া আরও বহু ছোটবড় দুর্ঘটনা লেগেই থাকে। গত ১০ বছরে এইসব দুর্ঘটনায় মৃত গবাদি পশু বা পাখির সংখ্যাও নেহাত কম নয়, প্রায় ৬৫ লক্ষ। কিন্তু সাউথফর্কের এই ঘটনার ভয়াবহতা ছাপিয়ে গেছে অতীতের সব রেকর্ড। কী কারণে এত বড় বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ওই পশুখামারের মালিকও এ বিষয়ে কিছু বলতে পারেননি। আশপাশে বসবাসকারী ব্যক্তিরা জানিয়েছেন, আচমকা জোরালো বিস্ফোরণের পরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খামার জ্বলে যায় দাউদাউ করে। কিছুক্ষণ পরই দমকল বাহিনী এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধারকারী দল জানিয়েছে, ঘটনাস্থলে কেবল গরুর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে পড়ে আছে। এমনকি খামার থেকে দূরে গিয়েও ছিটকে পড়েছে দেহের অংশ। খামারটির কোনো অস্তিত্ব নেই, পুরোটাই পুড়ে ছাই। পুলিশ জানিয়েছে, খামারের মালিক ও কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে কোনো বিস্ফোরক ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সাউথফর্ক ডেইরিতে এত গরুর মৃত্যু বড়সড় ক্ষতি ডেকে আনল। এই ডেইরিটি আমেরিকার অন্যতম দুধ উৎপাদনের একটি কেন্দ্র ছিল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন