এবার আলবার চুমুর শিকার হচ্ছিলেন মেসির স্ত্রী! – দৈনিক গণঅধিকার

এবার আলবার চুমুর শিকার হচ্ছিলেন মেসির স্ত্রী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৩ | ৯:৩৯
চুমু কাণ্ডে ফুটবল বিশ্ব বিভক্ত। অস্ট্রেলিয়ায় নারীদের ফিফা বিশ্বকাপ জিতেছে স্পেন। ওই দলের সদস্য জেনি হেরমোসেকে পুরস্কার প্রদানের স্টেজে ঠোঁটে চুমু দিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিয়ালেস। ওই ঘটনার উত্তপ্ত শেষ না হতেই ঘটতে যাচ্ছিল নতুন চুমু কাণ্ড। লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জেকে চুমু দিয়ে ফেলছিলেন তার বার্সেলোনা ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ জর্ডি আলবা। মেসির স্ত্রী রোকুজ্জে সতর্ক থাকায় বিব্রতকর ওই পরিস্থিতি থেকে আলবার পরিত্রাণ মিলেছে। রোববার ভোরে ইন্টার মায়ামির সঙ্গে নিউ ইয়র্ক রেড বুলসের ম্যাচের পরের ঘটনা এটি। মেসির সতীর্থ আলবা। ছবি: ফাইল এদিন মেসি ও আলবার মেজর লিগ সকারে অভিষেক হয়েছে। মেসি দারুণ এক গোল করেছেন। ২-০ গোলে জয় পেয়েছে মায়ামি। ওই ম্যাচের পর অন্য দিনের মতো সন্তানদের নিয়ে মাঠে ঢুকে পড়েন মেসির স্ত্রী রোকুজ্জে। এরপর আলবাকে দেখে পশ্চিমা বিশ্বের স্বভাবসুলভ সৌজন্য বিনিময় করতে আলবাকে আলিঙ্গন করতে হাত বাড়িয়ে এগিয়ে যান রোকুজ্জে। আলবাও এগিয়ে আসেন এবং আলিঙ্গনের পূর্বে রোকুজ্জেকে চুমু খাওয়ার জন্য নিজেকে এগিয়ে নেন। কিন্তু রোকুজ্জে সরে আসায় ওই ভুল ভাঙে আলবার। এরপর আলবা-রোকুজ্জে একে অপরকে আলিঙ্গন করে সেখান থেকে সরে যান। আলবা পরে মেসির সন্তানদের জড়িয়ে আদর করায় মনোযোগ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আলবা-রোকুজ্জের ওই ভিডিও বেশ ছড়িয়ে পড়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন