এবার কৃষ্ণ সাগরে রুশ ট্যাংকারে হামলা – দৈনিক গণঅধিকার

এবার কৃষ্ণ সাগরে রুশ ট্যাংকারে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ১০:১৪
কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় একটি রাশিয়ান ট্যাঙ্কার আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে মস্কো। রুশ মেরিটাইম কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। প্রতিবেদনে বলা হয়েছে, কের্চ প্রণালিতে শুক্রবার রাতভর হামলায় জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় কেউ আহত হয়নি। অন্যদিকে বেশ কয়েকজন রাশিয়ান সামরিক ব্লগার বলেছেন, ক্রিমিয়ান সেতুর কাছে একটি রাশিয়ান তেল ট্যাংকার ইউক্রেনীয় নৌ ড্রোনের হামলার শিকার হয়েছে। তারা বলছেন, কাছাকাছি উপক‚লীয় গ্রামের বাসিন্দারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইউক্রেন এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। নেভাল ড্রোন বা সামুদ্রিক ড্রোন হল ছোট মনুষ্যবিহীন জাহাজ যা পানির পৃষ্ঠের ওপর বা নীচ দিয়ে কাজ করে। রাশিয়ার মেরিন রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাস বলেছে, দুটি টাগ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। জায়গাটি কের্চ প্রণালির ঠিক দক্ষিণে অবস্থিত। কর্মকর্তা বলেন, ‘হামলায় ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এমআরসিসি ট্যাঙ্কার এবং এর মালিক সম্পর্কে আর কোনও তথ্য দেয়নি। কের্চ প্রণালি কৃষ্ণ সাগর এবং আজভ সাগরকে সংযুক্ত করে এবং ক্রিমিয়াকে মূলখণ্ড থেকে আলাদা করে। রাশিয়ার রাষ্ট্র-চালিত মিডিয়া আরও জানিয়েছে, হামলার পর ক্রিমিয়া সেতুর আলো বন্ধ করা হয়েছে। আসন্ন হামলার সতর্কতার মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত হলে এটিই হবে ওই এলাকায় সর্বশেষ এ ধরনের ড্রোন হামলা। এর আগে শুক্রবার রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দর নভোরোসিস্কের কাছে ইউক্রেনের নৌ ড্রোন হামলায় একটি রাশিয়ান জাহাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: বিবিসি

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।