এবার সেই খেলা খেলতে দেওয়া হবে না: মির্জা ফখরুল – দৈনিক গণঅধিকার

এবার সেই খেলা খেলতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৩ | ৭:৪২
দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগ নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 'সরকার আর নির্বাচন কমিশন মিলে নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে, যে দল দুটি কেউ চেনে না। কারণ এই আওয়ামী লীগ সরকার এই দল দিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চায়। কিন্তু এবার সেই খেলা খেলতে দেওয়া হবে না।' সরকার পতনে এক দফা আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এবার আপনাদেরকে মরণপণ লড়াই করতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে, দাবি আদায় ছাড়া আমরা থামব না।' সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, 'ভয়ভীতি, জেল-জুলুম দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদকে পরাজিত করা হবে।' আন্দোলন ছড়িয়ে দেওয়া আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে কেরিক্যাচাল করে ২০১৪ ও ২০১৮ এর মত আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। এবার জনগণ তা হতে দেবে না। বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল দেওয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে। নির্বাচন কমিশন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙ্গে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন গণমিছিলে। তারা বলেন, আজকের গণমিছিল থেকে আমাদের গণদাবি একটাই- বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। এ গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তৃতা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন