এমপি আনার হত্যা মামলার তদন্তে ভারতেই যাবে ডিবি – দৈনিক গণঅধিকার

এমপি আনার হত্যা মামলার তদন্তে ভারতেই যাবে ডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৪ | ৫:২৩
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারত যাবে ঢাকা মহানগর ডিবি। দুদিনের মধ্যে মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ভারতে যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (২৫ মে) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হারুন বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এ হত্যার ঘটনা তদন্ত করছে। আজ-কালের মধ্যে তিনিসহ ডিবির তিন জন অফিসার তদন্তের কাজে ভারত যাবেন। সরকারিভাবে আদেশ (জিও) হয়েছে, পুলিশের মহাপরিদর্শক নির্দেশ দিলে ভারত যাবেন তারা। হত্যাকাণ্ডের মোটিভ কী হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘মোটিভ অনেকগুলো হতে পারে। পূর্বশত্রুতার জেরে হতে পারে, আর্থিক লেনদেনের কারণে হতে পারে, রাজনীতিক বিষয়ও থাকতে পারে। এ সব বিষয় জানতে তদন্ত চলছে।’ গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তার হত্যার খবর জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ। মরদেহ খুঁজে পেতে চলছে জোর তল্লাশি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল