এলপি গ্যাসের দাম আরও বাড়ল – দৈনিক গণঅধিকার

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:০০
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বেড়েছে। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসে ভোক্তাদেরকে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৮৪ টাকায় কিনতে হবে। রোববার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে আগস্টে এলপি গ্যাসের দাম ছিল ১১৪০ টাকা। জুন মাসের তুলনায় আগস্টে ১৪১ টাকা বেশি দরে এই গ্যাস বিক্রি হয়েছে। জুনে বিক্রি হয়েছিল ৯৯৯ টাকায়। আগস্টের আগে কয়েক মাস গ্যাসের দাম কম ছিল। দুদফা বাড়ায় এখন চড়া দামে গ্যাস কিনতে হবে ভোক্তাদের। গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১৪০ টাকা। তবে ঢাকার বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগ তারা ১ হাজার ৪০০ টাকার কমে গ্যাস সিলিন্ডার কিনতে পারেননি। এই অভিযোগের মধ্যেই আজ গ্যাসের দাম আরেকদফা বাড়ানোর সিদ্ধান্ত এলো। বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৭ টাকা ১ পয়সা। সে অনুসারে সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে। নতুন সমন্বিত দাম অনুসারে, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজির দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার