এ মাসে ষাট কেজি চাল পাবেন কার্ডধারীরা : খাদ্যমন্ত্রী – দৈনিক গণঅধিকার

এ মাসে ষাট কেজি চাল পাবেন কার্ডধারীরা : খাদ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৯:০৬
খাদ্য বান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিন্মআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আজ সকালে নিয়ামতপুরে আকস্মিক খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে।একসাথে দুই মাসের অর্থাৎ ষাট কেজি চাল দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন,বর্তমানে সরকারের খাদ্য গুদামে রেকর্ড পরিমান খাদ্য মজুত আছে।কোন ধরনের সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো ২ লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুত আরো বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। জনসাধারণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন