ওডেসায় রুশ ড্রোন হামলা ‘বিশ্ব খাদ্য নিরাপত্তার’ ওপর আক্রমণ: জেলেনস্কি – দৈনিক গণঅধিকার

ওডেসায় রুশ ড্রোন হামলা ‘বিশ্ব খাদ্য নিরাপত্তার’ ওপর আক্রমণ: জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৩ | ৪:২৮
ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ড্রোন হামলাকে ‘বিশ্ব খাদ্য নিরাপত্তার’ ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হস্তক্ষেপের অনুরোধ জানান। বুধবার ড্রোন হামলার পরপরই টেলিগ্রামে তিনি এই আহ্বান জানান। খবর সিএনএনের। তিনি বলেন, রুশ সন্ত্রাসীরা আবারও শস্য ও খাদ্য নিরাপত্তার ওপর হামলা চালাল। বিশ্বকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’ তিনি আরও যোগ করেন, ওডেসায় ইচ্ছাকৃতভাবে শস্য ভাণ্ডারে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে তারা। এদিন ওডেসায় ইরানের তৈরি মস্কোর শাহেদ ১৩৬ ও ১৩১ মডেলের ২৩টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। তাদের এই বীরত্বের প্রশংসা করেছেন জেলেনস্কি। বলেন, যুদ্ধের আরকেটি রাত। আমাদের বীরত্বপূর্ণ বিমান প্রতিরক্ষার একটি রাত। সাধ্য অনুযায়ী প্রতিরোধ করছি আমরা। আঞ্চলিক প্রধান ওলেহ কিপার বলেন, হামলায় একটি শস্য সংরক্ষণ গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে গত মাসে রাশিয়া সরে যাওয়ার পর বন্দরে হামলা জোরদার করেছে। বিশেষ করে ইউক্রেনের শস্য গুদামগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।