ওমানে আ.লীগের নারী এমপিকে আটকের গুঞ্জন – দৈনিক গণঅধিকার

ওমানে আ.লীগের নারী এমপিকে আটকের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৩ | ১০:০৪
ক্ষমতাসীন আওয়ামী লীগের নারী এমপি খাদিজাতুল আনোয়ার সনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন সনি নিজেই। বুধবার বাংলাদেশের একটি অনলাইন পোর্টালের এক প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাসকট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার বিষয়ে জানতে বুধবার রাতে মাসকটে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আটকের তথ্য সঠিক নয়। সনি আরও বলেন, ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে ১৫০ জনের ধারণক্ষমতা ছিল। কিন্তু অনুষ্ঠানে তিন শতাধিক লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পরে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। এর বাইরে আর কিছু ঘটেনি বলে জানান তিনি। খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম) এমপি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন