ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান – দৈনিক গণঅধিকার

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ২:০৯
চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে সমাধিসৌধ প্রাঙ্গণেই শহীদ ওসমান হাদি শায়িত আছেন। ওসমান হাদির কবর জিয়ারতের পরে জাতীয় কবি কবরও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় দশকের নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর গত দুদিন তারেক রহমানকে বুলেটপ্রুফ বাসে চড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল। তবে আজ তিনি সেই বাসের পরিবর্তে একটি সাদা রঙের এসইউভিতে চড়ে গুলশানের বাসভবন ত্যাগ করেন। দলীয় সূত্রে জানা গেছে, এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ভোটার তালিকায় নিজের নাম হালনাগাদ করবেন। এদিকে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে নিরাপত্তার খাতিরে শাহবাগ এলাকা থেকে সরে এসে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তারা ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে জাতীয় কবির সমাধির পাশে দাফন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার দিন পূর্বাচলের সংবর্ধনা সভায় তারেক রহমান ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেছিলেন, ‘ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠিত হোক। চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। গতকাল শুক্রবার তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।