নিউজ ডেক্স
আরও খবর
দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি
জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে
নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু
নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত
কঠোর অবস্থানে পুলিশ, থমথমে নয়াপল্টন
ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সরকার পতনের এক দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এর কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে নয়াপল্টন এলাকায়।
শনিবার অবস্থান কর্মসূচি পালনের সময় রাজধানী বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়। এ সময় দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয় সংলগ্ন গলি থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাওলাদারকে পুলিশ আটক করেছে।
এদিকে শনিবার দুপুর পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ ছিল। সেখানে কোনো নেতাকর্মী দেখা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, বিএনপির যে অবস্থান কর্মসূচি পালন করছে মূলত প্রশাসনের পক্ষ থেকে এটার অনুমতি দেওয়া হয়নি। সে কারণে কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা চাই নয়াপল্টন এলাকায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সে কারণে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।