কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প – দৈনিক গণঅধিকার

কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৭:৪৫
কলম্বিয়ার রাজধানী বাগোতায় শক্তিশালী এক ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে নগরীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বৃহস্পতিবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আর কলম্বিয়ার ন্যাশনাল জিওলজিক্যাল সার্ভিস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে উল্লেখ করেছে। এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। বাগোতার বাসিন্দা আদ্রিয়ান অ্যালারকন (৪৩) বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। অনেকক্ষণ স্থায়ী হয়েছে। এক সেকেন্ডের মধ্যেই জীবন পাল্টে যায়। জীবন বাঁচাতে দৌড় দেওয়া ছাড়া আপনি আর কিছু করতে পারবেন না। নগরীর মেয়র ক্লাউদিয়া লোপেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) জানিয়েছেন, ভূমিকম্প চলার সময় রাজধানীর দক্ষিণ-পূর্ব অংশে এক নারী তার জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেছেন। ভূমিকম্পে কলম্বিয়ার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় চেম্বার কক্ষের সিলিংয়ের কারুকাজ খসে নিচে ডেস্কের উপর পড়ে। এক্সে পোস্ট করা এক বার্তায় প্রতিনিধি পরিষদ জানিয়েছে, এ ঘটনায় কেউ আঘাত পায়নি। কলম্বিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বাগোতার দক্ষিণ-পূর্বে ছোট শহর কালভারিওর সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে এলাকাটির জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিকটবর্তী ভিয়াভিসেনসিওতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জরুরি পরিষেবার কর্মীরা খতিয়ে দেখছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের