তৌফিক হাসান তানজীম
আরও খবর
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত।
কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫
কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময়
সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী
কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস
কাঠ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি
কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে ফোনে অজ্ঞাত দুর্বৃত্ত এ হুমকি দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল আলম। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চর এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।
লিখিত অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আশরাফুল আলমের মুঠোফোনে ০১৯৫৯-৭৬৫৩৭৫ নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি কল দেয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে পাঁচ লাখ টাকা না দিলে আশরাফুলের জন্য ৬টি বুলেট বরাদ্দ রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। এর আগে গত ২০ মে একই নম্বর থেকে কল করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তাঁকে হুমকি দেওয়া হয়।
ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, ফোনে অজ্ঞাত ব্যক্তি বারবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে তিনি খুবই আতঙ্কের মধ্যে আছেন বলে জানান। তাঁর ভাষ্য, আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় চাঁদা চেয়ে তাঁকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত ফোন নম্বরে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।