কাফনের কাপড় পরে আন্দোলন, অসুস্থ হয়ে হাসপাতালে ৭ শিক্ষার্থী – দৈনিক গণঅধিকার

কাফনের কাপড় পরে আন্দোলন, অসুস্থ হয়ে হাসপাতালে ৭ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৩ | ১০:০৩
সেখানেই সাত জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, নীলক্ষেত থেকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। এরমধ্যে দুজন হেক্সিসল খেয়েছে বলে জানিয়েছে। তবে তাদের অবস্থা আশংকামুক্ত। তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, এক নারী শিক্ষার্থীসহ মোট সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্থনীতির ৪র্থ বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তৌকিবুর হাসান বাপ্পি (২৪) ও সাদেক বাপ্পি (২৩), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৫) ও ইয়াসিন আলী সাগর (২৫), সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের মাহবুব প্লাবন (২২) এবং বাঙলা কলেজের একাউন্টিং বিভাগের ৪র্থ বর্ষের রাজিব ইসলাম (২৩)। সিজিপিএর শর্ত শিথিল পূর্বক পরবর্তী বর্ষে প্রোমোশন দেয়া, তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেয়াসহ বেশ কিছু দাবিতে রাজধানীর নীলক্ষেত এলাকায় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।