কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার – দৈনিক গণঅধিকার

কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ | ১২:০১

একাধিক ডাকাতি মামলার আসামি এবং নরসিংদী কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আল আমিন। তাঁর বাবার নাম ইউসুফ। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার আলগী কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভা বাজার এলাকা থেকে এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন নরসিংদীর শিবপুর মডেল থানার মামলা নম্বর ১৭(৩)২০২৪–এর আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির অভিযোগ রয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলা নম্বর ৪(১০)২০২৩–এ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় ডাকাতি প্রস্তুতির অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, আল আমিন নরসিংদী কেন্দ্রীয় কারাগারে আটক থাকার সময় পালিয়ে যান। পরে তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের