কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত – দৈনিক গণঅধিকার

কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত

কুমিল্লা প্রতিনিধি
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ২:১২
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাপায় পড়ে মায়ের সামনেই দুই বছরের শিশু ফাইজা আক্তার নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এসময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বছরের শিশু ফাইজার। হৃদয়বিদারক দৃশ্যটি প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। তিনি বলেন, গাড়িটি খুব দ্রুতগতিতে আসছিল। আমার চোখের সামনেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল। দুর্ঘটনার সাথে সাথে গাড়িচালক তাইবুর হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে যোগাযোগ করতে চাইলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন ডাকঘর–পুটিয়া গ্রামে। নিহত শিশুর বাবা গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করব। নিহত ফাইজার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী। এদিকে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাইজা আক্তারের মর্মান্তিক মৃত্যুতে পুরো উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন