কুষ্টিয়াতে সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়াতে সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ৮:০৯
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে কুমারখালী উপজেলায় অবস্থিত সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন কুমারখালীর বিভিন্ন পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আহত জুলাই যোদ্ধা কুমারখালীর আয়োজনে বিকাল তিনটায় কুমারখালীর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী শাখার আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতের কুষ্টিয়া-৪ আসনের এমপি নমিনি আফজাল হোসাইন, কুষ্টিয়া শহর ছাত্র শিবিররে সভাপতি হাফেজ সেলিম রেজা, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মুশফিকুর রহমান তিহা, নয়ন হোসেন প্রমূখ। সেসময় বক্তারা বলেন, ৩৫ কোটি টাকা ব্যায়ে কুমারখালীতে সৈয়দ মাছ-উদ রুমী সেতু নির্মাণ করা হয়। ২০০৫ সাল থেকে এখন প্রর্যন্ত প্রায় দেড়শ কোটি টাকা উত্তোলন করা হলেও টোল আদায় বন্ধ হয়নি। তবে গতবছর জুলাই আন্দোলনের পর ছাত্রজনতা টোল আদায় বন্ধ করে দেয় ছাত্রজনতা। বর্তমানে সরকারি একটি কুচক্রী মহল কিছু ব্যবসায়ীর সুবিধার জন্য নতুন করে টেন্ডার দিয়ে টোল আদায়ের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের