কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ – দৈনিক গণঅধিকার

ইব্রাহিম খলিল
প্রকাশিতঃ ৩০ ডিসেম্বর, ২০২৫
সময়ঃ ৯:৫৩ অপরাহ্ণ

কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ

ইব্রাহিম খলিল
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | ৯:৫৩
আজ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, বাদ আছর কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদে ‘অঙ্গীকার বাংলাদেশ’ এর অর্থায়নে দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পয়ামে ইনসানিয়াত কুষ্টিয়া জেলা শাখার প্রচার সমন্বয়ক ও সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল। এতে সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মুশাররফ হুসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির প্রফেসর ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্গীকার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি তানভির সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সিরাজুল হক, ড. মাওলানা মিজানুর রহমান খান, কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার মোঃ আরিফুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান ও ব্যাংকার আলাউদ্দিন আহমেদ, সাংবাদিক এস.এম পান্না, কিশোর বিভাগের পরিচালক শানজিদ রহমান সিয়াম সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পয়ামে ইনসানিয়াতের আমির বলেন, “মানবিক দায়বদ্ধতা ও ইসলামী মূল্যবোধের আলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দাওয়াহ, শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ। স্থানীয় জনগণ পয়ামে ইনসানিয়াতের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের